ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে দগ্ধ ইউপি সচিবের ৭ দিন পর মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১১:৫৩
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হওয়া ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা নামে এক ইউপি সচিব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা রাঙামাটি জেলার রাজস্থলী ঘিলাছড়ি ইউনিয়ন ডাক্তার বাড়ির বাসিন্দা ও কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব। তিনি আগুন লাগা বসতঘরের পাশে ভাড়া বাসায় থাকতেন। 
 
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান  ইদ্রিচ আজগর বলেন, গত বৃহস্পতিবার রাতে সেমিপাকা দুটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘরের পাশে ৫ তলা একটি বিল্ডিয়ে ভাড়া থাকত কিছু পরিবার। আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারগুলো নিচে নামতে চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নিচে নামার মুখে ছড়িয়ে পড়া আগুনের শিখায় ৭-৮ জন দগ্ধ হন। এ সময় চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিবও দগ্ধ হন। এরপর দীর্ঘ ৭ দিন চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় থেকে আজ ভোরে মারা যান।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৩টায় উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ৯ নম্বর ওয়ার্ডের বনগ্রাম মাদ্রাসা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এমএসএম / জামান

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী