কোনাবাড়ীতে গাঁজার গাছসহ যুবক আটক
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকা থেকে ৪৫টি গাঁজার গাছসহ এক যুবককে আটক করেছেন র্যাব-১-এর সদস্যরা। রোববার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত যুবক কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকার সালাম মিয়ার ছেলে আকাশ (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, আকাশ তার বাড়ির উঠানে সবজি চাষের সাথে গাঁজা গাছ চাষ করত। র্যাব-১-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ তাকে আটক করে কোনাবাড়ী থানায় সোপর্দ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied