ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অস্ত্র মামলায় মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১:২০

ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে (৩০) অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ৭ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছিল আরেক আদালত। জুয়েল মিয়া কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের উত্তর চকবস্তার বাসিন্দা। বর্তমানে তিনি কারাগারে।

আদালত সূত্রে জানা গেছে, জুয়েল হত্যাসহ ১৫টি মামলার আসামি। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি দীর্ঘদিন পালিয়েছিলেন। চলতি বছরের ১১ জুন কুমিল্লার কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে নিয়ে কসবার বাড়িতে অভিযান চালানো হয়। তখন জুয়েলের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে দুটি গুলিসহ একটি রিভলবার ও ৬০০টি ইয়াবা জব্দ করে র‌্যাব। পরদিন র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মামলা দুটি হস্তান্তর করা হয়। মামলা দুটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি।

সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অস্ত্র মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল জুয়েলকে সাজা দেয়া হয়। এর আগে ৭ আগস্ট জুয়েলকে মাদকের মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রকিব আহাম্মদ বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ কয়ে রায় দিয়েছে আদালত। অস্ত্র মামলায় সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত জুয়েলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী মো. আনোয়ার হোসেন বলেন, জুয়েল মিয়াকে অস্ত্র আইনে ১০ বছর ও মাদকের মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় অনেক ঘাটতি আছে। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু