শাহজাদপুরে ওএমএসের চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক ওএসএম ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে উপজেলা মসজিদ মার্কেট, মজনু ট্রেডার্সে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা খাদ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ চাল বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
জানা যায়, উপজেলার ৪ জন ডিলারের মাধ্যমে ৪টি স্পট থেকে ডিলাররা মাথাপিছু ৫ কেজি চাল ৩০ টাকা দরে প্রতিদিন ২ টন চাল ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবেন। এছাড়াও টিসিবির কার্ডধারীরাও তাদের কার্ড দিয়ে ৫ কেজি করে ৩০ টাকা দরে এ চাল কিনতে পারবেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন