নিয়ামতপুরে কঠোর লকডাউনের পঞ্চম দিনে স্বাস্থ্যবিধি পালনে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পঞ্চম দিনেও নওগাঁর নিয়ামতপুরের বিভিন্ন বাজার ও রাস্তায় উপজেলা প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা লক্ষ্য করা গেছে। সেই সাথে সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগ ,ছাত্রলীল, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা। সার্বক্ষণিক টহলে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার ও থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন কঠোর লকডাউন, বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি পালনে। উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান তাদের নিজেদের উদ্যোগে আটটি স্থানে দলীয় নেতাকর্মী ও স্কাউট সদস্যদের নিয়ে বুথ তৈরি করে সার্বক্ষণিক নজরদারি করছেন এবং জনগণকে সচেতন করে যাচ্ছেন।
সোমবার (৫ জুন) নিয়ামতপুর উপজেলার সদর, ছাতড়া, গাবতলী, বামইন, শিবপুর, পানিহারা, নিমদীঘি, গাংগোর বাজার ঘুরে দেখা যায়, সবকটি বাজারে লোকসমাগম একেবারে নেই বললেই চলে। শুধুমাত্র নিয়ামতপুর সদর ও ছাতড়া হাটবার হওয়ার কারণে লোকসমাগম কিছুটা বেশি। তবে সাধারণ মানুষের মাঝে মাস্ক পরার প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
কঠোর লকডাউনের পঞ্চম দিনের মাথায় নওগাঁর নিয়ামতপুরে করোনা সংক্রমণ অনেকটাই কমতে শুরু করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. তোফাজ্জল হোসেন বলেছেন, সবাই লকডাউন মেনে চললে এই হার আরো দ্রুত কমে যাবে।
এদিকে প্রশাসন করোনা সংক্রমণ আরো কমাতে সরকারের নির্দেশনাবলী কঠোরভাবে পালনের জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে। কঠোর লকডাউনে সাধারণ মানুষের কথা বিবেচনা করে সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র মুদি দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি সবজি বাজারগুলোকে স্বাস্থ্যবিধি মেনে উম্মুক্ত স্থানে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়। সেই সাথে চালু রাখা হয় গ্রামীণ হাটগুলো।
এদিকে, এত কড়াকড়ির পরও উপজেলার গ্রামাঞ্চলের মানুষ প্রথম দুদিন ঘরে থাকলেও তৃতীয় দিন থেকে দিনে রাস্তায় লাচল কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে বিশেষ বিশেষ মোড় ও বাজারগুলোতে পুলিশ ও প্রশাসনের বিশেষ নজরদারি থাকার কারণে ওই সব স্থানে ওষুধের দোকান ছাড়া সবকিছুই বন্ধ রয়েছে।
উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ হাজার ৮৩ জনের, সংক্রমিত হয়েছে ৪১১ জন, রির্পোট আসেনি ৩১ জনের। উপজেলায় বর্তমানে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩০ জন। হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই। গত ৩ এবং ৪ জুলাই ২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে সবকটিই নেভেটিভ রিপোর্ট এসেছে। তবে উপজেলায় পিসিআর ল্যাব থেকে রিপোর্ট আসতে অনেক দেরি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলায় সর্বশেষ ২৫ জুনের পাঠানো নমুনার রিপোর্টট এসেছে। এর পরে আর কোনো রিপোর্ট আসেনি। এত দেরি হওয়ার কারণও জানাতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এমএসএম / জামান
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৪
Link Copied