হাটিকুমরুলে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- সলঙ্গা থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ হাসান রাজিব, সলঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হক, সলঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মাসুদ রানা শান্ত, সলঙ্গা থানা স্বেচ্ছাবেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার, হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আরমান হোসেন।
আরো উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ হাটিকুমরুল ইউনিয়ন শাখার সভাপতি আজিজুর বারী সুমন, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বিশ্বাস, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহামেদ, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মঈন উদ্দিন আহামেদ, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান সাজু ও আব্দুল আল ইমরান। এছাড়া আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের অন্তত কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের উস্কানি, অপপ্রচার, জ্বালাও-পোড়াও ও সকল নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর কোনো নৈরাজ্য তাদের করতে দেয়া হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied