ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জে বিএনপির সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া: পুলিশসহ আহত ২৫


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ৪:১২
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরের দিকে নবদ্বীপ এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি পৌর ভাসানী মিলনায়তনে সমাবেশকে কেন্দ্র করে নব দীপপুল এলাকায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ শেষে নব দ্বীপপুল এলাকায় একটি গ্রুপ পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের অন্তত ৫ জন আহত হয়েছে।
 
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির অন্তত ১৫ জন নেতা কর্মী আহত হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে