ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ২১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে বিদায় সম্বর্ধনা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১-৯-২০২২ রাত ৯:৩৯
কুড়িগ্রামের উলিপুরে মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ২১১জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্বর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি উলিপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার। ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। 
এছাড়া বক্তব্য রাখেন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ তারিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, বজরা এল কে আমিন ডিগ্রি কলেজর অধ্যক্ষ আহসান হাবিব রানা প্রমুখ। এ সময় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীগণকে ক্রেস্ট, একটি ছাতা ও একটি হ্যান্ড ব্যাগ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার