ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভার উপজেলার কৃষকদের মাঝে সার, বীজ ও প্রদর্শনী উপকরণ বিতরণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৯-২০২২ রাত ১০:১৪

আজ ০১/০৯/২০২২ তারিখ ঢাকা বিভাগের সম্মানিত কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান সাভার উপজেলা সফর করেন। সফরকালে ঢাকা জেলা সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। সফরের শুরুতে তিনি সাভার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে সাভার উপজেলার কৃষকদের মাঝে সার, বীজ ও প্রদর্শনী উপকরণ বিতরণ করেন। এরপর সারাদেশে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ওএমএস ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর ও নগরকোন্ডা এলাকায় এবং আমিনবাজার ইউনিয়নে খোলা বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ শহীদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, পুলিশ বিভাগের প্রতিনিধি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ওএমএস ডিলার, স্থানীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় ক্রেতা ও জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, আজ থেকে প্রতিটি ওএমএস কেন্দ্রে টিসিবি’র কার্ডধারীদের এবং টিসিবি’র কার্ড নেই এমন সাধারণ মানুষদের প্রতিকেজি চাল ৩০ টাকা মূল্যে মাসে দু’বার পাঁচ কেজি করে মোট দশ কেজি চাল এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি মূল্যে ৩০ কেজি চাল বিক্রয় করা হচ্ছে। ঢাকা বিভাগে (মহানগরীসহ) মোট ৭২৪টি বিক্রয় কেন্দ্রে চাল এবং আটা বিক্রয় করা হচ্ছে। এই কার্যক্রম রবিবার হতে বৃহস্পতিবার সপ্তাহে ৫দিন করে মাসে ২২দিন চলবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার