ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

অভিষেক ওভারেই এবাদতের জোড়া উইকেট, স্বস্তিতে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ রাত ১০:৩৭

১৮৪ রানের চ্যালেঞ্জের জবাবটা শ্রীলঙ্কা দিচ্ছিল বুক চিতিয়েই। তাতে বাঁধ সাধলেন এবাদত হোসেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ওভারেই তুলে নিলেন দুই উইকেট। তাতেই স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে।

মুস্তাফিজুর রহমান শুরুটা ভালোই করেছিলেন। প্রথম ওভারে দিয়েছিলেন দুই রান। তাতে মনে হচ্ছিল, শুরু থেকেই চাপটা পেয়ে বসেছে বুঝি শ্রীলঙ্কা দলে।

তবে লঙ্কান দুই ব্যাটসম্যান খোলস ছেড়ে বেরোলেন এরপরই। ৭, ৪, ১৩, ১৮ এই ছিল পরের চার ওভারে লঙ্কানদের রান। তাতে চাপটা বাংলাদেশকেই ফিরিয়ে দিয়েছিল দলটি। 

এরপরই চতুর্থ বোলার হিসেবে এবাদতের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ওভার করতে এসেই তিনি দিয়েছেন চমক। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফিরিয়েছেন প্রথমে। তার শর্ট বল পুল করতে গিয়ে মিড উইকেটে মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন নিশাঙ্কা, ৪৫ রানে প্রথম উইকেট খোয়ায় লঙ্কানরা।

এর দুই বল পর আবারও এবাদতের আঘাত। তার অফস্টাম্পের বাইরের শর্ট বলটা উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন চারিথ আসালঙ্কা, ব্যাটে বলে হয়নি, মিড অফে থাকা মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। শ্রীলঙ্কা ৪৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। পাওয়ারপ্লের শেষ ওভারে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরেও ফেরে খানিকটা স্বস্তি। 

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে