ডলারের দাম কমেছে খোলাবাজারে
রাজধানীর বিভিন্ন এলাকার খোলাবাজারে কমেছে ডলারের দাম কমেছে। এতে করে খোলাবাজারে =ডলার বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায়।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টনসহ বিভিন্ন এলাকার খোলাবাজারে এমন দামে ডলার বিক্রি হতে দেখা গেছে। এর আগে, গত বুধবার খোলাবাজারে ১১১ টাকা ২০ পয়সা থেকে ১১২ টাকা পর্যন্ত ডলার বেচাকেনা হয়।
তবে আন্তঃব্যাংকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে ডলার। এদিন আন্তঃব্যাংকে বাংলাদেশ ব্যাংক ৭ কোটি ৬০ লাখ ডলার বিক্রি করেছে। আর বিভিন্ন ব্যাংক গ্রাহকের কাছে কেনাবেচা করছে ৯৬ টাকা ২৫ পয়সা থেকে ৯৭ টাকার মধ্যে।
এদিকে সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ গ্রহণ করে। অবৈধভাবে ডলার বিক্রি বন্ধে অভিযান জোরদার করা হয়। অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে