ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ইলেকট্রিক আয়রন দ্বারা বৃদ্ধা শাশুড়ির পিঠ পুড়িয়ে দিল পুত্রবধূ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:১৩

স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে ইলেকট্রিক গরম আয়রন দিয়ে ৮৫ বছর বয়সী বৃদ্ধা শাশুড়ির  পিঠ পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার পুরাতন বাজারে। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।

জানা গেছে, আহত বৃদ্ধা মাহমুদা বেগমকে (৮৫) ইলেকট্রিক গরম আয়রন দিয়ে পিঠ পুড়িয়ে দিয়েছে তার ছেলে গোলাম মোস্তফার স্ত্রী শাহীনারা বেগম (৪০)। এ ঘটনায় থানা পুলিশ আহত বৃদ্ধার পুত্রবধূকে ওই দিন রাতেই থানা হেফাজতে নিয়েছে।

সরোজমিন স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুরাতন বাজার এলাকার আহত ওই বৃদ্ধার ছেলে গোলাম মোস্তফার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাটি প্রতিবেশীরা জানতে পেরে তার অন্য ছেলে, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশে খবর দেন। এ ঘটনায় ওই এলাকার জনসাধারণের মধ্যে ওই গৃহবধূর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ আহত বৃদ্ধার পুত্রবধূকে থানা হেফাজতে নেয়।

জানা গেছে, আহত বৃদ্ধা ওই বাড়িতেই ঘটনার দিন রাতে প্রাথমিক চিকিৎসা নেন ও শুক্রবার সকাল পৌনে ১০টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় অভিযুক্ত ওই গৃহবধূর স্বামীকে ১নং সাক্ষী করে অন্য ছেলে ঘটনার পরদিন থানায় একটি মামললা করেন।

অভিযুক্ত শাহীনারা বেগম বলেন, স্বামীর সাথে আমার মনোমালিন্য হয়। স্বামীকে কষ্ট দিতে আমি এমন কাজ করেছি।

ওই এলাকার এক গৃহবধূ বলেন, অভিযুক্ত গৃহবধূ শাহীনারা বেগম বিভিন্ন সময় তার শাশুড়িকে নানাভাবে নির্যাতন করত। আজ তার পিঠ পুড়িয়ে দিয়েছে। তার কঠিন সাজা হওয়া দরকার, যাতে অন্য কোনো বাড়ির বউ তার শাশুড়িকে নির্যাতন করার আগে ভাবে।

মামলার বাদী সৈয়দ জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, আমার মা প্রত্যেক ভাইয়ের বাসায় দুই মাস করে থাকত। বড় ভাইয়ের বাসায় আর মাত্র কয়েক দিন থাকত। ভাই ও তার স্ত্রীর মধ্যে ঝামেলার কারণে তার স্ত্রী আমার মায়ের পিঠ পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আহত বৃদ্ধার পুত্রবধূকে থানা পুলিশ ওই দিন রাতেই থানা হেফাজতে নেয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ