ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে ৫ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২-৯-২০২২ দুপুর ৩:১৫
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে মাদকাসক্ত পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাদক সেবনের অপরাধে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধে উপজেলার মুকুন্দপুর গ্রামের মৃত আ. হাকিমের ছেলে রবিউল আলমকে ১ মাস, পটুয়াখোল গ্রামের সইতুল্লার ছেলে মানিককে ১০ দিন, বৈরাগীপাড়া মহল্লার নির্মল শীলের ছেলে সাগর শীলকে ১ মাস, পলিপ্রয়াগপুর ইউনিয়নের মৌপুকুর গ্রামের মৃত অমূল্য চন্দ্রের ছেলে বিপ্লব চন্দ্রকে ৬ মাস এবং পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ি মহল্লার মজিবুর রহমানের ছেলে বিপ্লবকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তদের গতকাল দুপুরে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, মাদকের ভয়াবহ বিস্তারে অসামজিক কার্যকলাপ বেড়ে গিয়ে উন্নয়ন অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। এর ছোবলে নষ্ট হচ্ছে দেশের মেধাবী তরুণ ও যুবসমাজ। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মাদক নির্মূলে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
 

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত