ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি : শতাধিক রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ৪:৬

করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে চলমান কঠোর লকডাউন পরিস্থিতিতে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ আর্বিভূত হচ্ছে। সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু-বৃদ্ধসহ সব বয়সীরাই রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া ‍এ বিষয়ে জানান, গত ২৪ ঘণ্টায় (৪ জুলাই সকাল ৮টা থেকে ৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত) রাজধাীসহ সারাদেশে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতাল ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২০ জনে দাঁড়াল। মোট ভর্তিকৃত রোগীর মধ্যে ১১৭ জন রাজধানীতে ও তিনজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ৫০৪ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ৩৮৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, মাত্র দিন ১৫ আগেও রাজধানীতে গড়ে প্রতিদিন একজন কিংবা দুইজন রোগী ভর্তি হতেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেছে। কোনো কোনো রোগীকে আইসিইউতে পর্যন্ত নিতে হচ্ছে।

স্বাস্থ্যি অধিদপ্তরের মুখপাত্র পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম করোনা পরিস্থিতি সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে গতকাল রোববার বলেন, করোনা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। বর্ষাকালে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার ঘটে। তাই তিনি এডিস মশার প্রজননস্থলে পানি জমিয়ে না রেখে নিয়মিত ফেলে দেয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া জ্বর হলে ঘরে বসে না থেকে ডেঙ্গু জ্বর কি-না পরীক্ষা করে নিশ্চিত হওয়ার অনুরোধ জানান।

জামান / জামান

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫