ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ করল আইএইচসিআরএফ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ৪:১৭
রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ করেছে। সোমবার (৫ জুলাই) দুপুরে রাজশাহী নিউমার্কেট এলাকায় ১৫০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটি। আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
 
তারা বলেন, আপাতত এক সপ্তাহ এ কর্মসূচি চলমান থাকবে। পরিস্থিতি ও মানুষের সাড়া বিবেচনায় কর্মসূচিটি আরো বেশিদিন চলমান রাখারও ইচ্ছা আছে আমাদের।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, ভোরের আভা.কম সম্পাদক রেজাউল করিম, দৈনিক গণমুক্তির ব্যুরোপ্রধান মাযহারুল ইসলাম চপল, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান আল আমিন হোসেন, ভোরের কাগজ প্রতিনিধি আমান উল্লা আমান প্রমুখ। 
 
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) সহ-সভাপতি মোহাম্মদ আল রাজি, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম,
প্রচার সম্পাদক মাসুদ আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, মোদাসারুল হক মমিন, খালেকুল আলম পল্টু, সহ-প্রচার সম্পাদক আখতার হোসেন হীরা, আরিফুল ইসলাম, জালাল আহমেদ, আদিল হোসেন, সামিউল ইসলাম সামু, সজল হোসেন প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ