সাপাহারে ৩০০ পিস টাপেন্টা ট্যাবলেটসহ আটক ২
নওগাঁর সাপাহারে ৩০০ পিস নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে বিজিবি আটক করে থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের আব্দুল গণির ছেলে আব্দুস সাত্তার ওরফে বাবু (৩০) এবং একই গ্রামের মৃত ইসরাইলের ছেলে মাসুদ রানা (৩৫)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাতলা সীমান্ত এলাকার জালশুকা গ্রামে সন্দেহজনকভাবে ওই দুই মাদক ব্যবসায়ী ঘোরাফেরা করতে থাকে। এ সময় পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আটক করে বিজিবির টহলদলকে অবগত করেন। সংবাদ পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে আটকৃতদের জিজ্ঞাসাবাদসহ তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৩০০ পিস নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি তাদের আদাতলা ক্যাম্পে নিয়ে রাতেই মাদকসহ সাপাহার থানায় সোপর্দ করে।
আজ সোমবার (৫ জুলাই) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২(১)/৪১ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা
পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি
Link Copied