ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পানির দরে কাঁচা মরিচ বিক্রি!


নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন হু-হু করে বেড়েই চলছে। যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের ক্রয় ক্ষমতার বাহিরে। তবুও বাধ্য হয়ে বেশি দামেই জিনিসপত্র কিনতেই হচ্ছে। হাট-বাজারগুলো সবকিছুরই যখন দাম বৃদ্ধি ঠিক সেসময়েই কাঁচা মরিচ দাম কমেছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে ক্রেতারা।
 
শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা নিকরাইল হাটের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় কাঁচা মরিচ ব্যবসায়ীরা অনেকটা হাঁক-ডাক করে ৫০ টাকা কেজি ধরে কাঁচা মরিচ বিক্রি করছেন। 
 
তবে, কেউ ২৫০ গ্রাম নিলে ১৫ টাকা ও ৫০০ গ্রাম (আধা কেজি) নিলে ২৫ টাকা বিক্রি করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অনেক ব্যবসায়ীরা ৪০ টাকা কেজি দরেও কাঁচা মরিচ বিক্রি করতে লক্ষ্য করা গেছে। এতে করে প্রতিটা কাঁচা মরিচ দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় পড়ে যায়।
 
সম্প্রতি কয়েকদিন আগেও কয়েক মাস ধরে ২০০ থেকে ২৬০ টাকা ধরে স্থানীয়  হাট-বাজারগুলোতে কাঁচা বিক্রি করেছে বিক্রেতারা। এতে করে ক্রেতারা কাঁচা কিনতে হিমসিমে পড়ে যায়। সর্বশেষ গেল কয়েক হাটেও কাঁচা মরিচের দাম কমে ৮০-১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। 
 
কাঁচা মরিচ ক্রেতা রাশেদ আলী জানান, বেশ কয়েক ধরে বেশি দামে কাঁচা মরিচ কিনতে হয়েছে। আজ হাটে এসে কাঁচা মরিচ ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি দরে হাঁক-ডাক করছেন। পরে দাম কম হওয়ায় ২ কেজি নিয়েছি। পরে আরও কমে বিক্রি হয়েছে। ফলে অনেকটা স্বস্তি ফিরেছে কাঁচা মরিচে। 
 
কাঁচা মরিচ বিক্রেতা রমজান আলী জানান, কয়েক দিন ধরে মোকামে নতুন কাঁচা মরিচ ওঠেছে। সেকারণেই কাঁচা মরিচের দাম অনেক কমেছে। তবে, আজকের হাটে সবচেয়ে কমদামে কাঁচা মরিচ বিক্রি করা হয়েছে। যার কারণে ক্রেতারা কয়েক কেজি করে কিনছেন কাঁচা মরিচ। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন