আনোয়ারা পিএবি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি উল্টে ২ জন আহত
আনোয়ারা উপজেলায় পিএবি সড়কের পাশে রাখা ধানের স্তুপের সাথে ধাক্কা লেগে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার কালাবিবির দিঘি মোড়ের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন, বটতলী ইউনিয়নের নুর পাড়া গ্রামের মোহাম্মদ পারভেজ (২৮) ও নুর জাহান (৪০)। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিশাত বলেন, বিকেলে ৪ টার সময় সড়ক দুর্ঘটনায় আহত ২ জন চিকিৎসা নিতে আসে। আহতদের চিকিৎসা শেষে বাড়ী পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, বটতলী থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে চৌমহনী যাচ্ছিল। কালাবিবির দিঘীর মোড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে যায়। দূর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানা আনা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied