ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ২-৯-২০২২ রাত ১০:১৫
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১ নং শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ শোলাকুড়ী ইউনিয়ন পরিষদ  মিলনায়তনে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
পরিষদের সচিব আব্দুল আউয়াল এর সঞ্চালনায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহন করলেন বাংলাদেশ আওয়ামী লীগে মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. ইয়াকুব আলী। 
 
শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবুর অনুপস্থিতে আসন গ্রহন করেন মধুপুর পৌরসভার মেয়ের আলহাজ্ব সিদ্দিক হোসেন খান। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শরীফ আহমেদ নাছির, নারী ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শোলাকুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শাহ ফকির, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরকার মো. সেলিম, অরনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল হক প্রমুখ।
 
এসময় উপস্হিত ছিলেন, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্য সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি