ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে ১১ লক্ষ টাকার মাদক সহ র‍্যাবের হাতে গ্রেফতার ২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২-৯-২০২২ রাত ১০:২২
ভাঙ্গারি মালামালের আড়ালে মাদক পরিবহন কালে ৩৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধঁ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। র‍্যাব বলেন,আটক হওয়া ৩৯ কেজি (গাঁজা) মাদকের বাজার মূল্য ১১,৭০,০০০/- এগার লক্ষ সত্তর হাজার টাকা।
 
এর আগে র‍্যাব -২ গোপন সংবাদে জানতে পারে যে, সীমান্তবর্তী জেলা হতে একটি গাড়ীতে করে মাদকের বড় একটি চালান রাজধানী ঢাকায় মোহাম্মদপুরে হস্তান্তরের জন্য নিয়ে আসছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য  র‌্যাব-২ এর আভিযানিক দল ০২ ই সেপ্টেম্বর ভোর ৫:০০ টায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধঁ এলাকায় একটি চেকপোষ্ট স্থাপন করেম এসময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে তল্লাশী কালে উক্ত গাড়ীতে থাকা মোঃ মেরাজ হাসান(২০) এবং মোঃ রনি কে আটক করেন, মেরাজের গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লা। এবং মোঃ রনি (৩২) পিতা- মোঃ জামাল উদ্দিনের  গ্রামের বাড়ি কেন্দুয়া, নেত্রকোনা।আটককৃত আসামীদের মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে গাড়িতে গাঁজা (মাদক) আছে বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে তল্লাশী করে পিকআপ ভ্যানের ভিতরে বিভিন্ন ধরনের ভাঙ্গারি মালামালের মধ্যে অভিনব পন্থায় লুকায়িত ৩৯ কেজি গাঁজা পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক- ১১,৭০,০০০/- (এগার লক্ষ সত্তর হাজার)টাকা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
আটককৃত আসামীদরে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে গাঁজা ক্রয় করে যা রাজধানীর বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আটককৃত আসামিদের বিষয় র‍্যাব বলেন, এর আগেও মোঃ রনি,মাদক মামলায় ০৪ মাস কারাভোগ করেন,এবং গত ২৬ আগস্ট ২০২২ জামিনে মুক্ত হয়। তার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মাদক মামলা রয়েছে এবং মোঃ মেরাজ হাসান এর বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন