সাতকানিয়ায় এসিল্যান্ডের বদান্যতায় পাল্টে গেল ভূমি অফিসের কার্যক্রম
সেবার মান ও দ্রুত নামজারি নিস্পত্তি এবং অফিসিয়ালি পরিবেশ; সব মিলিয়ে গ্রাহকবান্ধবে ফিরে এসেছে সাতকানিয়া উপজেলা ভূমি অফিস। হয়রানির বিন্দুমাত্র লেশ নেই বললেও চলে বর্তমানের এই উপজেলা ভূমি অফিসটি। গত ১ আগস্ট বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসে পরিচয় গোপন করে ও সেবা নিতে আসা জনসাধারণের সাথে কথা বলে এবং সরেজমিন পরিদর্শনে এ তথ্য মেলে।
জানা যায়, চট্টগ্রামের যে কয়টি ব্যস্ত উপজেলা ভূমি অফিস আছে, তার মধ্যে অন্যতম প্রধান ব্যস্ততম উপজেলা ভূমি অফিস হলো সাতকানিয়ারটা। যেখানে ২০২১-২২ অর্থবছরে নামজারি ও খতিয়ান রিলিজ হয়েছে প্রায় ৫ হাজারের কাছাকাছি, যা অন্য সময়ের তুলনায় ৪ গুণ গতিতে সর্বোচ্চ স্পিডে ডেলিভারি। গড়ে মিলিয়ে একটা খতিয়ান পর্যাপ্ত বিশ্লেষণপূর্বক ডেলিভারিতে সময় লেগেছে ১০ থেকে ১৫ দিন, যা আগেকার সময়ে পড়ে থাকত মাসের পর মাস এবং বছরের পর বছর।
অন্যদিকে, নামজারি জমা-ভাগ মামলার ওপর মিস মামলাগুলোও নিষ্পত্তি হচ্ছে রকেট গতিতে, যেগুলোও আগেকার সময়ে নিষ্পত্তি হতে হতে জনসাধারণের পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যেত।
মিস মামলা নিষ্পত্তির বিষয়ে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী অধীর বাবু বলেন, ২০২১-২২ অর্থবছরের মিস মামলাগুলো ৮৮% নিষ্পত্তি হয়েছে এসিল্যান্ড স্যারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে। বাকিগুলোও নিষ্পত্তি হতো, তবে কিছু কিছু নথিতে মামলা থাকার কারণে একটু বিলম্ব হয়।
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের নাজিরের দায়িত্বে থাকা কামরুল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের বরাবরই স্বচ্ছতা ও জনবান্ধব ভূমি অফিস হিসেবে পুরো চট্টগ্রামে যথেষ্ঠ সুনাম রয়েছে। পাশাপাশি আমাদের এসিল্যান্ড স্যার মং চিংনু মারমা আসার পর থেকেই ভূমি অফিসের ভেতরের যে অফিসিয়াল কার্যক্রম তার আমূল পরিবর্তন ঘটিয়েছেন, যাতে সেবাপ্রার্থীরা যথাযথ সেবা পান।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, সাতকানিয়ার জনপদে বড় বড় অভিযান চালিয়ে সরকারের রাজস্ব বাড়ানোর পাশাপাশি দুর্নীতিবাজদের আতংক হিসেবেও পরিচিতি পেয়েছেন বর্তমান এসিল্যান্ড।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন