ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের চমক ৩২ মণ ওজনের ‘সাহেব’


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ৪:৫৪

এবার কোরবানির ঈদে চমক নিয়ে আসছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘সাহেব’।  উপজেলার হরগজ নয়াপাড়া গ্রামের নোমাজ আলী চার বছর ধরে লালন-পালন করে আসছে ষা‍ঁড়টি।

নোমাজ আলী জানান, ষাঁড়টি আমার নিজের পালের। দীর্ঘ চার বছর যাবৎ আদর-যত্ন করে পরিবারের আরেক সদস্যের ন্যায় লালন-পালন করে আসছি। আমি মনে করছি ষাঁড়টির ওজন ৪০ মণ। দাম চাচ্ছি ২০ লাখ টাকা। তবে বাড়িতে বিক্রি করার ইচ্ছা ‍আছে। সেক্ষেত্রে চাহিদা ও বাজার বিবেচনা করে দাম কম-বেশি হতে পারে।

নোমাজা আলীর বাড়িতে গিয়ে দেখা যায় বেশকিছু মানুষের জটলা। তারা সবাই উপজেলার সবচেয়ে বড় গরুটি একনজর দেখার জন্য এসেছেন।

ষাঁড়ের মালিক নোমাজ আলীর বড় ছেলে হাবিবুর রহমান বলেন, আমাদের সাহেব সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পালিত হয়ে আসছে। স্বাভাবিক গোখাদ্য ঘাস, খড়, ভুট্টা, ভুসির পাশাপাশি মালটা, পেয়ারা, কলা নিয়মিত খাওয়াচ্ছি। প্রতিদিন সাহেবের খাবারের পেছনে খরচ হয় প্রায় ১৫০০ টাকা। গরুটি আমাদের পালের হলেও শুধু খাবারের পেছনে গত ৪ বছরে খরচ হয়েছে প্রায় ১৩ লোখ টাকা। এখন আমাদের চিন্তা উপযুক্ত সৌখিন ক্রেতা।

শুধু খাবারই নয়, গোসল করানোর ক্ষেত্রেও সাহেবী ভাব রয়েছে এই সাহেবের। তাকে নিয়মিত বিভিন্ন ব্যান্ডের শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তার জন্য দুটি ফ্যান সব সময় চালু রাখতে হয়।

সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. মনির হোসেন বলেন, সাহেব নামে এ আলোচিত ষাঁড়টি লম্বায় ৮ ফুট ২ ইঞ্চি, পেটের বেড় ৮ ফুট ৩ ইঞ্চি এবং উচ্চতা ৬ ফুট। ওজন ৩২ মণ হবে।

খামারির কাছে থেকে জানা যায়, গত বছরও সাহেবকে বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু উপযুক্ত দাম পাননি বলে গত বছর বিক্রি করতে পারেনরি। তবে এ বছর অবশ্যই বিক্রি করবেন। তবে চলনান লকডাউন নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি, কী হবে আল্লাই জানেন বলে জানান তিনি।

খামারির সাথে কথা বলতে চাইলে সরাসরি কথা বলতে পারেন ০১৭৪৫৭০০৭৬৮ নাম্বারে।

এমএসএম / জামান

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত