ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে ক্লিনিক মালিকদের সাথে সভা


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৩-৯-২০২২ দুপুর ৪:৫৩
ঢাকার দোহারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে বিশেষ সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) উম্মে হুমায়রা কানেতার সঞ্চালনায় সভায় সিদ্ধান্ত নেয়া হয়- স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ডে রেজিস্ট্রেশন নাম্বার ও মেয়াদোত্তীর্ণের তারিখ লিখে দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে। সরকারি হাসপাতাল এরিয়ায় কেনো বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের এজেন্ট বা দালাল আসতে পারবে না, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স বসে থাকতে অন্য কোনো অ্যাম্বুলেন্স চলবে না। সপ্তাহে একদিন বৃহস্পতিবার দুপুর ১২টার পর ওষুধ কোম্পানির এসআররা ভিজিট করতে পারবেন। যেসব ক্লিনিকে অপারেশন থিয়েটার (ওটি)  চালু রয়েছে সেসব ক্লিনিকে সহকারী এমবিবিএস ডাক্তার, ডিউটি ডাক্তার, অজ্ঞান করার ডাক্তার, প্রশিক্ষিত মিডওয়াইফার ও স্বীকৃতি প্রতিষ্ঠানের নিবন্ধিত নার্স রাখতে হবে।
 
এ সময় দোহার উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী গৃহীত সব সিদ্ধান্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা মেনে চলবেন বলে জানান।
 
এ সময় দোহার পৌরসভা এরিয়ার সকল বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক, অ্যাম্বুলেন্স ডাইভার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন