এজেন্টদের ভোটকক্ষের বাইরে বারান্দায় বসানোর দাবি আ'লীগ বিদ্রোহী প্রার্থীর
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে সব প্রার্থীর এজেন্টদের ভোটকক্ষের বাইরে বারান্দায় বসানোর দাবি করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা মার্কা) এসএম মহসিন। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি তোলেন ওই প্রার্থী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইভিএমে এজেন্টদের প্রয়োজনীয়তা নেই বললেই চলে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রার্থীর এজেন্টদের ভোটকক্ষের বাইরে বারান্দায় বসানোর জন্য আমি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছি। এদিকে, তার এমন দাবি নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন আইন ২০১০-এর (২৫)-এ বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিটি ভোটকক্ষের জন্য একজন পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারিবেন। ওই পোলিং এজেন্ট স্থানে অবস্থান করিয়া বিধি অনুযায়ী স্বীয় দায়িত্ব পালন করিবেন এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সহকারী প্রিজাইডিং অফিসারের অনুমতি ব্যতিরেকে ভোটকক্ষ এবং প্রিজাইডিং অফিসারের অনুমতি ব্যতিরেকে ভোটকেন্দ্র ত্যাগ করিতে পারিবেন না। এক্ষেত্রে এজেন্টদের ভোটকক্ষের বাহিরে বারান্দায় বসানোর দাবি অযৌক্তিক বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্ট ও প্রতিন্দন্দ্বী প্রার্থীরা।
এছাড়াও ওই সংবাদ সম্মেলনে চশমা প্রতীকের প্রার্থী এসএম মহসিন তার কর্মীদের ওপর হামলা ও প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তোলেন। এ সময় তিনি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এদিকে, একই সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মটরসাইকেল) মো. সাইফুল ইসলাম উপস্থিত থাকলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসিনকে সমর্থন দেননি বলে সাংবাদিকদের জানান তিনি।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম ফারুক বলেন, নাজিরপুরে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহসিন জনবিচ্ছন্ন হয়ে পড়ায় তিনি হতাশাগ্রস্ত হয়ে আইনবহির্ভূত দাবি তুলছেন এবং বারবার অহেতুক অভিযোগ করছেন।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, আইন অনুযায়ী পোলিং এজেন্টদের ভোটকক্ষের ভেতরে নির্ধারিত স্থানে বসাতে হবে। বাইরে বা বারান্দায় বসানোর কোনো সুযোগ নেই। বারান্দায় বসাতে হলে এ আইন সংশোধন করতে হবে।
তিনি আরো বলেন, আগামী ৬ সেপ্টেম্বর নাজিরপুর তাতেরকাঠী ইউপির উপ-নির্বাচন শতভাগ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন অফিস সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied