অল্পের জন্য রক্ষা পেলেন ডাক্তার ও রোগী
হোমনায় খসে পড়ছে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা
কুমিল্লার হোমনায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চিকিৎসক ও রোগীরা। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় জরুরি বিভাগে রোগী না থাকায় ডাক্তার ও স্টাফরা অন্য রুমে থাকায় কেউ হতাহত হননি। এ ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছেন ডাক্তার, নার্স ও স্টাফরা। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুঘর্টনা।
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর অভিভাবক জানান, মাঝেমধ্যেই হাসপাতালের ছাদ ধসে পড়ে। রোগী নিয়ে আতঙ্কের মধ্যে আছি। অনেক ডাক্তার থাকলেও ভবনে পলেস্তারা খসে পড়ার কারণে রোগীদের আতঙ্কের মধ্যে থাকতে হয়।
জরুরি বিভাগের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সালাহ উদ্দিন বলেন, সরকারি চাকরি করি তাই বাধ্য হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি।
আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ বলেন, ৫০ শয্যা হাসপাতাল ভবনটি এতই দুর্বল হয়ে পড়েছে যে, বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগের ছাদের একটি অংশের পলেস্তারা ধসে পড়ে। কিছুদিন আগে ইউএইচ এফপি স্যারের রুমের ছাদ খসে ৩ রোগী আহত হন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত জরুরি বিভাগের ছাদটি সংস্কার করা না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালের অবকাঠামো ঝুঁকিপূর্ণ। ২০২১ সালে ১৬ লাখ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে। কিন্তু বিল্ডিং-ই দুর্বল হয়ে পড়েছে। এ বিষয়ে অবকাঠামোর বর্ণনা ছবিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছি। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় রূপান্তরের ঘোষণা পাব, সাথে নতুন ভবন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন মুঠোফোনে জানান, নতুন ভবনের জন্য প্রস্তাব দেয়া আছে। আপাতত পুরাতন ভবনটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।
এমএসএম / জামান
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব
Link Copied