ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

‘বিশ্বকাপের আগে আর বিশ্রাম নয়, পূর্ণশক্তির দল নিয়েই খেলবো’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ১:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর কোনো খেলোয়াড়কে বিশ্রাম বা বিরতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়। ওয়ার্কলোড ম্যানেজম্যান্টের কথা চিন্তা করে সাম্প্রতিক সময়ে কিছু সিরিজে তারকা খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দিয়েছে ভারত।

এখন আর চোট বা ইনজুরি ছাড়া সেটি করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ভারতের হেড কোচ। এশিয়া কাপের সুপার ফোরে আজ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপের আগ পর্যন্ত পূর্ণশক্তির দল খেলাবে এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, ‘কোনো চোট বা ইনজুরি না হলে অথবা কাউকে বাধ্য হয়ে বাইরে রাখতে না হলে; আমরা এখানে এসেছি নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে। পরের চার ম্যাচেও তাই হবে। আমরা আমাদের সম্ভাব্য সেরা দল নিয়েই নামবো।’

তিনি আরও যোগ করেন, ‘আগামী তিন-চার দিনে কোনো ওয়ার্কলোড ম্যানেজম্যান্ট করা হবে না। যদি না কোনো অনিবার্য ঘটনার সামনে পড়ে যাই। উদাহরণস্বরুপ বলা যায় রবিন্দ্র জাদেজার কথা। এরকম কিছু না হলে, ওয়ার্কলোড ম্যানেজম্যান্টে না থাকবে আমাদের।’

‘আমরা প্রতিটি ম্যাচ টুর্নামেন্ট জেতার জন্যই খেলবো এবং এজন্য সম্ভাব্য সবকিছুই করবো। এরপরে আমাদের কাছে সময় থাকবে ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য। এখন থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত আমরা চাই সবসময় আমাদের সেরা একাদশকে মাঠে নামাতে।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে