নাজিরপুরে আখ চাষে সফলতা
পিরোজপুরের নাজিরপুরের নিম্নাঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আখের চাষ। বিগত মৌসুমের তুলনায় আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ সফলতা অর্জন করেছেন আখ চাষিরা। উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী ৬৫ হেক্টর জমিতে ২৫০ মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারগুলোতে আখের ব্যাপক চাহিদা থাকায় অর্থনৈতিকভাবে লাভের আশা করছেন আখ চাষিরা।
নাজিরপুরের নিম্ন অঞ্চল খ্যাত দেউলবাড়িদোবড়া ইউনিয়নে এক সময় আখ চাষের চিন্তাই করা যেতনা। ওই এলাকার আখ চাষিরা জানান ,প্রতি বিঘা জমিতে আখ চাষ করতে বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয় আর প্রতি বিঘা জমির আখ ৫০-৬০ হাজার টাকা বিক্রি করা যায়। ফলন ভাল হওয়ায় পাইকাররা বাড়ি থেকে আখ খেতসহ কিনে নিয়ে যাচ্ছেন । এ অঞ্চলের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায়, রোগব্যাধি কম, ভালো জাত নির্বাচন, সময়মতো কৃষি উপকরণ এবং পরামর্শ পাওয়ায় অন্য বছরের তুলনায় এ বছর আখ চাষ ভালো হয়েছে। আগাম আখ বাজারে আসায় কৃষকরা বাজারে ভাল দাম পাচ্ছে।
জলাবদ্ধতামুক্ত এটেল, দোঁআশ কিংবা বেলে দোঁয়াশ মাটিসমৃদ্ধ জমিতে কার্তিক মাসে আখের চারা রোপণ করলে পরের কার্তিক মাসেই আখ বিক্রির উপযোগী হয়। এছাড়া আখগাছের পাতা গাভীর জন্য যেমন ভালো খাবার তেমনই শুকনো আখপাতা রান্নার জন্য ভালো লাকড়ি হিসেবে ব্যবহার করা যায়।
সরজমিন দেখা যায়, এ উপজেলার নিম্ন অঞ্চলটি নদনদী দ্বারা বেষ্টিত থাকায় যে কোন ফসল চাষাবাদের জন্য এখানের মাটি উপযুক্ত।
পদ্মডুবি গ্রামের আখ চাষি সাহাবুদ্দিনজানান, প্রায় আড়াই বিঘা জমিতে আখ চাষ করছেন। ইতি মধ্যেকিছু আখ বিক্রি করেছেন, সম্পূর্ণ আখ বিক্রি করলে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে ধারনা করছেন তিনি।
তিনি আরো জানান, সরকারিভাবে যদি কোনো প্রণোদনা দেয়া হয় তাহলে তারা আখ চাষে আরো ভালো সফলতা অর্জন করতে পারবেন।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা দ্বিগ্বিজয় হাজরা জানান, এখানের মাটি আখ চাষের জন্য িউপযোগী। আমাদের এখানে আখ চাষিদের সরকারি কোনো সহযোগিতা দেয়া হয় না। যদি সরকার সহযোগিতা দেয় তাহলে দিন দিন এ উপজেলায় আখ চাষ বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত