পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেলচালক আব্দুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধের। তিনি উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালা কপোতাক্ষ ব্রিজ সড়কের তাজউদ্দীনের বাড়িসংলগ্ন এলাকায়।
মৃতের ছেলে শাহিনুর গাজী জানান, আমার পিতা বিক্রি করা পাট ওজন করে দেয়ার জন্য বাইসাইকেলে সকাল ৯টার দিকে বোয়ালিয়ার মোড়ে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার কোনা গাজীর ছেলে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পেছন দিক থেকে ধাক্কা দিলে বাইসাইকেলসহ পড়ে মাথা ফেটে কান মুখ দিয়ে রক্ত বের হয়। তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
পাইকগছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দোলা সাধু বলেন, মোটরসাইকেল দুর্ঘোটনায় আহতকে হাসপাতালে আনার আগেই মারা যান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied