নাসিরনগরে বজ্রপাতে জেলের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলায় বাজারে মাছ বিক্রির পর নৌকায় বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. বিল্লাল মিয়া (৫০) নামে এক জেলের মৃত্যু হয়। সকালে উপজেলার সদর ইউনিয়নের লঙ্গন নদীতে এ ঘটনা ঘটে। মৃত বিল্লাল উপজেলার ভলাকুট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল মাছ ধরে সে জীবিকা নির্বাহ করেন। শনিবার রাতভর বৃষ্টি হয়। সারারাত বৃষ্টিতে মাছ ধরেন বিল্লাল। তিনি মাছ বিক্রির জন্য আজ রোববার ভোর ৬টার দিকে নাসিরনগর আড়তে যান। সেখানে মাছ বিক্রির পর নিজ গ্রাম ভলাকুট ফেরার পথে সদর ইউনিয়নের টেকানগ গ্রাম বরাবর আসার পরই হঠাৎ বজ্রপাত হয়।বজ্রপাতে অচেতন হয়ে পড়েন বিল্লাল। তার সঙ্গে থাকা অপর জেলে বাদল চন্দ্র দাস উদ্ধার তাকে করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, বজ্রপাতে জেলের মৃত্যুর খবর জানতে পেরেছি।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন