ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় পেশাদার চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, সিএনজি থেকে লাফিয়ে পালানোর চেষ্টা


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১১:৩৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পেশাদার চোর চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশকে দিয়েছে জনতা। এ সময় আটক করে নিয়ে যাওয়ার পথে পুলিশের হেফাজত থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে দুজন। চোর চক্রের সদস্যরা পূর্বের চুরি মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। 
 
সোমবার (৫ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।  রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বিষয়টি নিশ্চিত করেন।
 
এর আগে গতকাল রোববার বিকালে উপজেলার পৌরসভা ১ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই চোর চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আমির হোসেন (৩৪) সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার ফারহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্বহাটি এলাকার শাহ আলমের সন্তান। রাশেদুল ইসলাম প্রকাশ মানিক (৩৪) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা শেখ আহমেদ চেয়ারম্যান বাড়ির  আমির হোসেনের ছেলে। বশির আহমেদ রনি (৩৬) চট্টগ্রাম জেলার কোতয়ালি থানার জুবলী রোড এনায়েত বাজার এলাকার জহির আহমেদ বাবুলের ছেলে। মো. করিম (৩৪) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া সৈয়দ আলী বাড়ীর মো. শফির ছেলে। মোহাম্মদ পারভেজ (২৭) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বাগোয়ান এলাকার মো. আহমদুর রহমানের ছেলে।
 
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব মিলকী বলেন, স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আটক করে নিয়ে আসার সময় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় সিএনজি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। 
 
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার চোর চক্রের সদস্য। তারা পাঁচজন একসাথে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে সুযোগ বুঝেই বিভিন্ন কিছু চুরি করে চম্পট দেয়। তাদের সবার নামে বিভিন্ন থানায় চুরি, চিনতাইসহ নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে। তার মধ্যে একটি রাঙ্গুনিয়া থানায়ও রয়েছে। একেকজনের বাড়ি বিভিন্ন জেলায়। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 

এমএসএম / জামান

কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক

ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক

হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী