ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানা নির্ধারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবেশেষে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালের সীমানা নির্ধারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের খালপাড় এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল।
পানি নিষ্কাশন ও নৌযান চলাচলের সুবিধার্থে মুঘল শাসনামলে খালটি খনন করা হয়। শহরের জগৎ বাজার থেকে গোকর্ণ ঘাট পর্যন্ত বয়ে যাওয়া খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। তবে দখল আর দূষণের কারণে খালটি এখন মৃতপ্রায়। খালের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে, এমন শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা করেছে জেলা প্রশাসন।
প্রথম দিনের উচ্ছেদ অভিযানে বেশ কয়েকটি ঘর-বাড়ি ও একটি মার্কেট উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসল বলেন, খালের পাশে যত অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হবে। খালটি নিয়ে আমাদের একটি পরিকল্পনা রয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন