কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার ও টিকটক ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
টাঙ্গাইলের ভূঞাপুরের ইবরাহীম খাঁ সরকারি কলেজ চলাকালীন শ্রেণিকক্ষে টিকটক ভিডিও ধারণ ও মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া কলেজে নির্ধারিত পোশাক (ড্রেস) পরে আসার জন্যও বলা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ নির্দেশনা দেয়া হয়। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
নির্দেশনায় বলা হয়েছে, ইবরাহীম খাঁ সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কলেজ চলাকালীন সময়ে ক্যাম্পাসে টিকটক ভিডিও ধারণ, শ্রেণিকক্ষে মোবাইল ফোন না ব্যবহার করা এবং কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসা (একাদশ ও দ্বাদশ শেণির জন্য) ইত্যাদি কলেজের শৃঙ্খলা পরিপন্থী কাজ। শিক্ষার্থীদের এসব শৃঙ্খলা পরিপন্থী কাজে বিরত থাকা নির্দেশ প্রদান করা হলো।
এ প্রসঙ্গে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান সরকার বলেন, কলেজে এসে শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ভিডিও ধারণ, মোবাইল ফোনে ফেসবুকে আসক্ত থাকে এবং কলেজের নির্ধারিত পোশাক পরে আসে না। বিশেষ করে একাদশ ও দ্বাদশ শেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা এসবে বেশি জড়িত থাকে। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন ও লেখাপড়ার ক্ষতি হয়। তাই এমন নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত