ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তাহিরপুরে প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সুবলের উদ্যোগে মাস্ক বিতরণ


তাহিরপুর প্রতিনিধি  photo তাহিরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৭-২০২১ রাত ১০:৪৫
‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রীপুর বাজার কমিটির আহ্বায়ক মোদাচ্ছির আলম সুবলের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। ইউনিয়নের শ্রীপুর বাজারে পথচারী ও স্থানীয় ২০০ নারী-পুরুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সোমবার (৫ জুলাই) দুপুরে শ্রীপুর বাজারে এ মাস্ক বিতরণ করা হয়।
 
মোদাচ্ছির আলম সুবল  বলেন, সারাবিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে। ফলে সরকার গত ১ জুলাই থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত  লকডাউন ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নের জন্য সাধারণ মানুষকে সতর্ক ও করোনা ভাইরাস প্রতিরোধে থ্রি ডব্লিও মেনে চলার আহ্বান জানান তিনি। এছাড়া শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া এবং মাস্ক ব্যবহারের অনুরোধ জানান তিনি। 
 
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী নজমুল হাজী, শ্রীপুর বাজার কমিটির সদস্য জিয়াউর রহমান আখঞ্জি, সাংবাদিক সামছুল আলম আখঞ্জি টিটু, সাংবাদিক মুরাদ মিয়া, সাংবাদিক আবু জাহান তালুকদার, কবির মিয়া, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।

এমএসএম / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন