লোহাগড়ায় স্কুলছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. লিখন শেখকে (১৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ছত্র হাজারি এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিখন শেখ উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. লিটন শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সত্রহাজার স্কুল মাঠে স্কুলভিত্তিক ফুটবল খেলা দেখতে গিয়েছিল লিখন শেখ। খেলা দেখার ফাঁকে সে বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে প্রস্রাব করতে গেলে সাব্বির, হামিম, রকি, রবিন ও আব্দুল্লাহসহ ৮-৯ জন তাকে ঘিরে দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী লিখনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লোকজন ঘটনাস্থলে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখন শেখের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
Link Copied