কর্মহীন প্রতিবন্ধীকে খাবার দিয়ে বাড়ি পৌঁছে দিলেন আক্কেলপুরের ইউএনও হাবিব
দেশে চলমান অতিমারী করোনা ভাইরাসের কারণে চলছে লকডাউন। লকডাউনে কর্মহীন হয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমন পরিস্থিতিতে কর্মহীন শারীরিক প্রতিবন্ধী চা বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
আক্কেলপুর পৌর সদরের শারীরিক প্রতিবন্ধী এক চা বিক্রেতা চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েন। তার বাসায় খাবার না থাকায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করে সোমবার (৫ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এমএম হাবিবুল হাসান তার হাতে খাবার (চাল, তেল, ডাল) তুলে দিয়ে ভ্যানে বাড়ি পৌঁছে দেন।
শারীরিক প্রতিবন্ধী ওই চা বিক্রেতা বলেন, খাবার পেয়ে আমি খুব খুশি। লকডাউন হওয়ায় আমার দোকান বন্ধ হয়ে যায়। বাসায় খাবার না থাকায় স্যারকে জানালে স্যার আমার খাবারের ব্যবস্থা করে দেন। স্যারের জন্য আমি দোয়া করি স্যার যেন অনেক বড় অফিসার হন।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিয়ত চলছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সরবরাহ। খাবারের সমস্যা হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে খাবার বাসায় পৌঁছে দিচ্ছেন।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়