ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী মেডিকেলে এক দিনে আরো ১৯ জনের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। মঙ্গলবার (৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৯ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৩ ও নারী ৬ জন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুজন, নওগাঁর দুজন, পাবনার একজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন রয়েছেন।

এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহীর একজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও পাবনার একজন মারা গেছেন। অন্যদিকে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৯২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৮৯ জন।

করোনা পরীক্ষার বিষয়ে পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

উল্লেখ্য, রামেকে শয্যা সংখ্যা ৫০টি বৃদ্ধি করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু