সাতকানিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ
হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সাতকানিয়ায়ও গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ দুটি ইটভাটা। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত মেসার্স হারুন ব্রিকস ম্যানুফ্যাকচারারস লাইসেন্স ও ছাড়পত্র ব্যতিরেকেই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। অবৈধ এই ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে ইট, কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
হারুন ব্রিকস ম্যানুফ্যাকচারারসের মালিক এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের আপন ভাই। পরবর্তীতে বহুল আলোচিত স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে স্থাপিত হওয়ায়ও পরিবেশগত ছাড়পত্র বাতিলের কারণে একই এলাকায় অবস্থিত এওচিয়ার চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের মালিকানাধীন খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারারসের ইট, কিলন এবং চিমনি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের সদস্যরা। অভিযানের সময় স্থানীয়দের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এওচিয়ার চেয়ারম্যান মানিক ও তার ভাই হারুনের এইচবিএম সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হয়ে এলেও প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস না পাওয়ায় এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন সাহসিক অভিযানে আমরা খুশি। আশপাশে থাকা সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধেও চালানো হোক একই অভিযান।
নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, সাতকানিয়ার গুটিকয়েক সাংবাদিক এসে এখানকার পাহাড় কাটার বিষয়ে স্থানীয় ইটভাটার মালিকদের থেকে মাসোযারা নিয়ে সংবাদকর্মীর নাম দিয়ে পরোক্ষভাবে সহায়তা করে আসছেন এবং কখনো তারা সংবাদ পরিবেশন করেননি।
স্থানীয়রা আক্ষেপ করে বলেন, আমরা অনেক সংবাকর্মীদের এ কথা বলার পরও তারা নিউজ কাভার করেন না অনৈতিক সুবিধা নেয়ার আশায়।
সরেজমিন দেখা যায়, ওয়ান স্টার ও ইউবিএমসহ জামাল কোম্পানির ব্রিকফিল্ডে ইট উৎপাদন করার জন্য উচুঁ উচুঁ পাহাড় কাটছে। স্থানীয়রা এসবের বিরুদ্ধেও অভিযান আশা করেন।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন