পটুয়াখালীর বাউফলে চলছে ভোটগ্রহণ, আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুবককে কারাদণ্ড
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয় এ ভোটগ্রহণ। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাইনুল ইসলাম (২২) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল সোয়া ১০টার দিকে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে এ কারদণ্ড প্রদান করা হয়। নৌকা প্রতীকের ছাপাসংবলিত গেঞ্জি পরিধান করায় তাকে এ কারাদণ্ড প্রদান করেন ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেন মং রাখাইন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নাজিরপুর তাঁতেরকাঠি ইউনয়িনের নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। এ শূন্যপদে ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেলের ইভিএম নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। পরে ৬ সেপ্টেম্বর ফের নির্বাচনের তারিখ ধার্য করা হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ১১ জন ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৮ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া মাঠে ৪টি র্যাবের টিম ও ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
ভোটে ২২ হাজার ২৫ জন ভোটারের বিপরীতে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- নৌকা প্রতীকের ইব্রাহিম ফারুক, ঘোড়া প্রতীকের এমানুল উকিল, হাতপাখা প্রতীকের জাকির আকন, চশমা প্রতীকের মহাসিন, আনারস প্রতীকের নজরুল ইসলাম এবং মোটরসাইকেল প্রতীকের মাসুদুর রহমান।
বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা তারিকুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, মাঠে বিপুলসংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হচ্ছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied