খালিয়াজুরীর ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৪
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকার ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটকসহ প্রত্যেককে ১৫ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ আদালতের অভিযানে বালু উত্তেলনে ব্যবহৃত একটি বাল্কহেড এবং চারটি শ্যালো মেশিনও জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন খন্দকার।
সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের আয়নাল আলীর ছেলে রাকিব মিয়া (২২), সুন্দর আলীর ছেলে আনোয়ার মিয়া (৩০), ঝিনু মিয়ার ছেলে আশরাফুল মিয়া (২২) এবং সিলেটের জালালাবাদ থানার চামাউরাকান্দি গ্রামের আকবর আলীর ছেলে আতিকুর রহমান (৩২)।
ইয়াসিন খন্দকার জানান, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ওই চারজনকে আটক করে সাজা দেয়া হয়েছে। তাদের আটকের সময় বালু উত্তেলনে ব্যবহৃত একটি বাল্কহেড এবং চারটি শ্যালো মেশিনও জব্দ করা হয়েছে তাদেরই কাছ থেকে। জব্দ করা বাল্বহেড ও ৪টি শ্যালো মেশিন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজনু মিয়ার হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
Link Copied