ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ফাইনালে মেসির বিপক্ষে খেলতে চান নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১১:৩৭

শিরোপা ধরে রাখার মিশনে ইতোমধ্যেই পেরুকে হারিয়ে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে স্বাগতিক ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া। যে দল জিতবে তারা সরাসরি উঠে যাবে ফাইনালে। এদিকে ব্রাজিলিয়ান দলের সুপারস্টার নেইমার কলম্বিয়াকে নয়, শিরোপা লড়াইয়ের ম্যাচে লিওনেল মেসিকেই চান।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগেরবারের ফাইনালিস্ট পেরুকে প্রতিপক্ষ হিসেবে পায় তিতের শিষ্যরা। পেরুর বিপক্ষে জয়টা অনেকটা প্রত্যাশিতই ছিল। ম্যাচে তাই ঘটেছে। লুকাস পাকুয়েতার দেয়া গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন। এদিন নিজে গোল দিতে না পারলেও যার অ্যাসিস্টে গোলটি আসে, সেই নেইমারই ম্যাচসেরা নির্বাচিত হন।

ম্যাচসেরার পুরস্কার নেয়ার সময় সময়ের অন্যতম সেরা এই তারকাকে জিজ্ঞাসা করা হয়ে ফাইনালে কাকে দেখতে চান? সেই প্রশ্নের উত্তরে নেইমার বলেন, ‘আর্জেন্টিনায় আমার অনেক বন্ধু আছে। এ কারণে ফাইনালে আমি কলম্বিয়াকে নয়, আর্জেন্টিনাকে চাই আমি। তবে আর্জেন্টিনা আমাদের খেললেও ম্যাচটা অবশ্য আমরাই(ব্রাজিল) জিতবে।’

উল্লেখ্য, চলসি আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বুধবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া। আর আগামী ১১ জুলাই এস্তাদিও দে মারাকানা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে