ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সাংবাদিকসহ ২৫ ঘর-বাড়ি ভাংচুর

বাউফলে নির্বাচনপরবর্তী সহিংসতা, নৌকার সর্মথকরা এলাকাছাড়া


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৬:২

নির্বাচনপরবর্তী সহিংসতায় পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নে এক সংবাদিক, দুটি আওয়ামী লীগ কার্যালয়সহ নৌকার সমর্থকদের ২৫টি ঘর-বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। বন্ধ করে দেয়া হয়েছে নৌকার সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন নৌকার পাঁচ শতাধিক কর্মী-সর্মথক। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নির্বাচনপরবর্তী  রাতভর নাজিরপুর তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মহসিনের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নাজিরপুর তাঁতেরকাঠি ইউপি উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৫ ভোটে নৌকা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ফারুককে হারিয়ে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) এস.এম মহসিন। মঙ্গলবার রাত সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করে। তাণ্ডব চালিয়ে বাউফল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জি.এম ফোরকানের বসতঘর, বড় ডালিমা ও ছয়হিস্যা আওয়ামী লীগ কার্যালয়সহ  নাজিরপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো. ফরাদ গাজী, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য আনসার উদ্দিন খান, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রিয়াদুল ইসলাম বাবু, কচুয়া গ্রামের জসিম খান, বড় ডালিমা গ্রামের আবদুল্লাহ, জামাল সরদার, স্বপন সরদার, কাশেম গোলদার, ইয়ার হোসেন, মাহফুজ, রামনগর গ্রামের দুলাল মৃধা, মামুন মৃধা, ছয়হিস্যা গ্রামের রাজ্জাক মাস্টার, মালা, বারেক গাজী, লুৎফার মাস্টার, নিদমী গ্রামের শহিদ হাওলাদার, রিয়াজ ব্যাপারী, হানিফ সরদার, নিজ তাঁতেরকাঠি গ্রামের মোতালেব, ইউসুফ সরদারের ঘর-বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়াও নৌকার সমর্থক রামনগন বাজারে মামুন মৃধা, কামাল হোসেন হাওলাদার, বাকলা বাজারে মাহবুব, শহিদুল ইসলাম, নিমদীর নজরুল তালুকদার, ধানদী বাজারের মহসিন মৃধা, ছয়হিস্যা বাজারের বাচ্চু মোল্লা ও বৌ বাজারের জলিল সরদারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন বিজয়ী প্রার্থীর সমর্থকেরা। 

সরেজিমন দেখা যায়, নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. আনসার উদ্দিন খানের বাড়িতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। ভাঙচুর করা হয়  ঘরের আসবাবপত্র। কোপানো হয় ঘরের চারপাশের টিনের বেড়া। তাণ্ডব থেকে রেহাই পাইনি ওই আওয়ামীলীগ নেতার রান্না ঘরের হাড়ি পাতিলও। 

বাউফল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জিএম ফোরকান বলেন, নজিরবিহীন হামলা চালানো হয়েছে আমার বাড়িতে। চশমা প্রার্থীর সমর্থক, ব্যাপারী পরিবারের লোকজন ও সন্ত্রাসীদের তাণ্ডবে তছনছ হয়ে গেছে আমার বসত ঘর।
কচুয়া গ্রামের বাসিন্দা ও ৯ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রিয়াদুল ইসলাম বাবু বলেন, আমার বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি ও আমার পরিবারের  সদস্যরা বাড়িতে যেতে পারছি না। 

এ বিষয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী এসএম মহসিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন বলেন, পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মাঠে কাজ করছে।

জামান / জামান

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার