ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘরের জানালা ভেঙে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৬:১০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপির ডোলাপাড়া গ্রামে এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ করেছেন।
 
ভুক্তভোগী গৃহবধূ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে আমার ছোট বাচ্চা নিয়ে ঘরে ঘুমিয়েছিলাম। আমার স্বামী বাড়ির বাইরে ছিল। এই সুযোগে প্রতিবেশী মৃত ছবির আলীর ছেলে সাইদুর (৪৫) আমাদের গোয়ালঘরের জানালা ভেঙে আমার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমি চিৎকারের চেষ্টা করলে আমার মুখ চেপে ধরে। এ সময় আমার স্বামী বাইরে থেকে এসে জানালা দিয়ে ডাকলে বখাটে সাইদুর পালিয়ে যায়।
 
অভিযোগের বিষয়ে সাইদুর রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ওই গৃহবধূর পরিবারের সঙ্গে দ্বন্দ্ব চলছে। এ কারনে তারা সাইদুরকে ফাঁসাতে এমন মিথ্যা অভিযোগ করেছে।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার