মান্দায় ট্যাপেন্টাডলসহ আটক ১
নওগাঁর মান্দায় ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি মোর্শেদ জামান (৪২) উপজেলার গনেশপুর ইউপির কাঞ্চন গ্রামের মৃত লোকমান আলীর ছেলে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিরপুর সোনারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, আটক মোর্শেদ জামান দীর্ঘদিন থেকে ওই এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক মমিন ও সহকারী উপ-পরিদর্শক খলিলুর রহমান তাকে আটক করেন। আটকের পর ওই এলাকার সাধারণ মানুষজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেই সাথে থানার উপপরিদর্শক মমিন ও সহকারী উপ-পরিদর্শক খলিলুর রহমান কে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মাদক ব্যবসায়ী মোর্শেদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়েছে। যথা সময়ে তাকে জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে