দৌলতখানে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ভোলার দৌলতখানে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. আবুল খায়ের (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দলিল উদ্দিন খায়ের হাটসংলগ্ন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আবুল খায়ের বোরহান উদ্দিন উপজেলার ৯নং বড় মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরাজিবাড়ির ক্বারি শামছল হকের ছেলে। তিনি দৌলতখান উপজেলার বায়তুল ফালাহ মাদরাসার আরবি প্রভাষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষক আবুল খায়ের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়ের হাটসংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরটির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার মৃতদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম চলছে।
এমএসএম / জামান
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
Link Copied