ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কসবা যুবলীগ-ছাত্রলীগের ধাওয়া খেয়ে গ্রামের ভেতরে বিএনপির সমাবেশ


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:১০

বাধার মুখে ঘটনাস্থল থেকে সরে গিয়ে উপজেলার বুগির গ্রামে একটি স্কুল মাঠে সমাবেশ করেছে বিএনপি। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের বাধায় এবং ছাত্রলীগ-যুবলীগের ধাওয়ায় গ্রামের ভেতরে সমাবেশ করে তারা।

স্থানীয় সূত্র জানায়, গত ২২ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে জ্বালানি, পরিবহন ভাড়া, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করে বিএনপি। ৩০ আগস্ট কসবা পৌর মুক্তমঞ্চে সমাবেশের ঘোষণা দেন তারা। সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও ব্যারিস্টার রুমিন ফারহানার।

সমাবেশের অনুমতি চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন জেলা ও উপজেলা বিএনপির নেতারা। তবে উপজেলা যুবলীগ আগে থেকেই একই মঞ্চে জাতীয় শোক দিবসের প্রস্তুতি নিয়ে রাখায় জেলা প্রশাসনের অনুমতি পায়নি বিএনপি। পরে ওই কর্মসূচি স্থগিত করে সমাবেশের ঘোষণা দেয় দলটি।

বুধবার বিকেলে স্থগিত হওয়া সেই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কুটি চৌমুহনীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। জেলা প্রশাসনের অনুমতি না থাকায় সেখানে সমাবেশ করতে বাধা দেয় পুলিশ। পরে ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া খেয়ে চৌমুহনী এলাকা ছেড়ে চলে যান বিএনপির নেতাকর্মীরা। পরে সমবেত হন উপজেলার বুগীর প্রভাতি কিন্ডারগার্টেন মাঠে। সেখানে সমাবেশ করে বিএনপি। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আবারও গ্রামের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশের বাধায় তারা সড়কে অবস্থান নেন।

এ বিষয়ে কসবা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য ইকলিল আজম বলেন, আমাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল কুটি-চৌমুহনী এলাকায়। সেখানে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগ আমাদের বাধা দেয়। আমাদের ধাওয়া করে বুগীর গ্রামের ভেতরে নিয়ে যায়। সেখানে আমাদের নেতাকর্মীরা সমবেত হলে সমাবেশ করি।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিমন খান বলেন, কুটি এলাকায় আমাদের ছেলেরা মাঠে ছিল। বিএনপির নৈরাজ্য থেকে নিজেদের আত্মরক্ষা করতে তারা হাতে লাঠি নিয়েছিল।

এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কুটি চৌমুহনীতে বিএনপির সমাবেশের কোনো অনুমতি ছিল না। তাই সেখানে সমাবেশ করতে দেয়া হয়নি।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু