ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পুরো ৫০ ওভার খেলে অস্ট্রেলিয়ার রান ১৯৫


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:১

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন হরহামেশা ১৯০-২০০ স্কোর দেখা যায়। অস্ট্রেলিয়া ওয়ানডেতে করলো ৯ উইকেটে ১৯৫, সেটাও পুরো ৫০ ওভার খেলে! হ্যাঁ, তারপরও যে অস্ট্রেলিয়া পুরো ৫০ ওভার খেলতে পেরেছে এটাই বড় কৃতিত্বের। কেননা ৪৪ ওভারে ১৪৮ রানেই ৯ উইকেট চলে গিয়েছিল তাদের। সেখান থেকে শেষ উইকেটে মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউড যোগ করে দেন ৪৭ রান।

কুইন্সল্যান্ডের কেয়ার্নসে টস হেরে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৬ রান তুলতে হারিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে বলতে গেলে একাই লড়াই করে অসিদের একশ পার করে দেন স্টিভেন স্মিথ। ৯৪ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬১ রান করে টিম সাউদির বলে যখন স্মিথ সাজঘরে ফেরেন, ৩৬.৩ ওভারে ৮ উইকেটে অস্ট্রেলিয়ার রান মাত্র ১১৭।

কিন্তু শেষ দুই উইকেটে স্বাগতিকরা জুটি গড়ে তোলে। ‍দুটি জুটিতেই অবদান স্টার্কের। অ্যাডাম জাম্পাকে নিয়ে ৪৫ বলে ৩১ আর শেষ উইকেটে হ্যাজেলউডকে নিয়ে ৩৬ বলে ৪৭ রানের ঝড়ো এক জুটিতে অস্ট্রেলিয়াকে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দিয়েছেন স্টার্ক।

শেষ পর্যন্ত ৪৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ১৬ বলে হার না মানা ২৩ করেন হ্যাজেলউড। এছাড়া সাত নম্বরে নেমে ৫০ বলে ২৫ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সবচেয়ে সফল ট্রেন্ট বোল্ট। ৩৮ রানে ৪টি উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। ৩৩ রানে ৩ উইকেট নেন আরেক পেসার ম্যাট হেনরি।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে