ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ব্ল্যাক ফাঙ্গাসের মধ্যেই নতুন ছত্রাকের আতঙ্ক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ১০:৩৬

করোনায় নাকাল সারা দুনিয়া। এরই মধ্যে ভারতে বাড়তি আতঙ্ক নিয়ে এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। এবার ছড়িয়ে পড়েছে অ্যাসপারজিলাস নামের নতুন আরেকটি ছত্রাক। অ্যাসপারজিলাস নামের ওই ছত্রাক থেকে অ্যাসপারজিলোসিস নামের সংক্রমণ হয়। এবার করোনা রোগীদের মধ্যে এই সংক্রমণও ধরা পড়ল। ফলে শুরু হয়েছে নতুন আতঙ্ক।

ব্ল্যাক ফাঙ্গাসের মতো এই ছত্রাকের সংক্রমণও সাধারণভাবে দেখা যাচ্ছে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীদের মধ্যে। বৃহস্পতিবার গুজরাটে এই ধরনের ৮টি সংক্রমণ ধরা পড়ার কথা জানা গেছে। এই সংক্রমণ কতটা বিপজ্জনক? চিকিৎসকরা জানাচ্ছেন, কালো ছত্রাকের মতো প্রাণঘাতী না হলেও অবহেলা করলে এই সংক্রমণ থেকেও মৃত্যু হতে পারে।

বারোদার এক করোনা বিশেষজ্ঞ ডা. শীতল মিস্ত্রি জানিয়েছেন, এই সংক্রমণ যারা কোভিড সংক্রমণ থেকে সেরে উঠেছেন কিংবা এখনও চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে নতুন এই ছত্রাকের সংক্রমণ। তবে অ্যাসপারজিলোসিস ব্ল্যাক ফাঙ্গাসের মতে প্রাণঘাতী নয়। কিন্তু এটার থেকেও মৃত্যু হতে পারে।

এমনিতে অ্যাসপারজিলাস ছত্রাক খুব সাধারণ একটি ছত্রাক। কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই ছত্রাকই বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কেন এই ধরনের নানা রকম ছত্রাক সংক্রমণ দেখা যাচ্ছে করোনা রোগীদের মধ্যে? বিশেষজ্ঞরা করোনা চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহারকেই দায়ী করছেন। তাদের মতে স্টেরয়েডের অপরিমিত ব্যবহারই বিপদ ডেকে আনছে। বহু চিকিৎসকই করোনা চিকিৎসায় স্টেরয়েডকে ‘ম্যাজিক ওষুধ’ হিসেবে ব্যবহার করলেও বিশেষজ্ঞদের পরামর্শ, এটির প্রয়োগ ঠিকমতো চিন্তাভাবনা করেই করা উচিত। নইলে নিত্য-নতুন ছত্রাকের সংক্রমণ ঠেকানো কঠিন হবে। সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের