ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় মহাসমাবেশ সাংবাদিকদের জাগরন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:৫৭
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার দুই মাস অতিক্রান্ত হলেও মামলার কোন অগ্রগতি না থাকায় দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হচ্ছে। বিচার চেয়ে বিভিন্ন জেলা, উপজেলায় গণমাধ্যমকর্মীরা মানববন্ধন সহ নানা কর্মসূচী পালন করছে। আগামী ১০ সেপ্টেম্বর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে হতে যাচ্ছে সাংবাদিক মহাসমাবেশ। এই মহাসমাবেশে কুষ্টিয়ার সকল উপজেলাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা সদর থেকে সাংবাদিক নেতৃবৃন্দ যোগ দিবেন। মহাসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও দেশবরেণ্য সাংবাদিক নেতা মনজুর আহসান বুলবুল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহা সচিব দীপ আজাদ, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ,  যুগ্ম মহাসচিব হেদায়েৎ
হোসেন মোল্লা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচআর তুহিন। স্বাগত বক্তব্য রাখবেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। সভাপতিত্ব করবেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এছাড়াও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন
জেলার সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করবেন। ইতোমধ্যে মহাসমাবেশকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা। পোষ্টার, লিফলেট, মাইকিং ও ব্যানার ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃত্বে প্রতিদিন গণমাধ্যমকর্মীদের হাউজে হাউজে চলছে গণসংযোগ। বিভিন্ন উপজেলায় প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোর মাঝে প্রচারপত্র বিতরণ চলছে। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীরা একের পর এক মিথ্যা মামলা,
জেল জুলুম এবং নিপীড়ন সহ্য করে আসছেন। সাংবাদিক রুবেল হত্যার বিষয়ে আইনগত উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ না করায় নিপীড়িত সাংবাদিকদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই মহাসমাবেশ সফল করতে সকলে মনে প্রাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসছে। সাংবাদিকদের ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে এই মহাসমাবেশকে ঘিরে। স্থানীয় ও জাতীয় দৈনিক সহ প্রিন্ট মিডিয়ায় প্রচার হচ্ছে মহাসমাবেশের খবর। সবমিলিয়ে কুষ্টিয়াতে সারাদেশের সাংবাদিক নেতাদের একটি ঐক্যবদ্ধ কর্মসূচী বাস্তবায়ন হতে যাচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থায় সমাবেশের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ইউনিয়ন
কুষ্টিয়া পত্র প্রেরণ করেছে। সাংবাদিক রুবেল হত্যার খুঁনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মহাসমাবেশ থেকে ঢাকায় নানা কর্মসূচী ও
হাইকোর্টে রীটের ঘোষণা আসতে পারে বলে অনেকের ধারণা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার