ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সরকারি কাজে অনিয়ম: ঠিকাদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৩:৫৮
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঠিকাদারের বিরুদ্ধে সরকারি কাজে অনিয়ম ও মিথ্যা মামলায় ইউপি সদস্যকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসি। বৃহস্পতিবার( ৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা এলাকায় এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
 মানববন্ধনে বিএডিসি‘র নির্মানাধীন ব্রীজে ঠিকাদারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী আ.হাই, ইউপি সদস্য ও নারী সদস্যসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ। এসময় বিক্ষুব্ধ শতশত এলাকাবাসি ইউপি সদস্য হারুনর রশিদকে  মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। বক্তারা অবিলম্বে হারুন মেম্বার কে নিঃশর্তে মুক্তি ও ব্রীজ নির্মানে ঠিকাদারের দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবী জোড় দাবী জানান।
 
উল্লেখ্য, উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা এলাকায় প্রায় ১৬ লক্ষ টাকা ব্যায়ে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি‘র ব্রীজ নির্মান কাজ করছেন ঠিকাদার রাজিবুল ইসলাম। সরকারী এ নির্মান কাজে সীমিত ভাবে নিম্নমানের রড, সিমেন্ট,বালুসহ ব্যবহার করেন। পরে এর  বিরুদ্ধে প্রতিবাদ জানান ইউপি সদস্য হারুনর রশিদ। এতে ক্ষিপ্ত হয়ে ওই ইউপি সদসের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় ঠিকাদারের পক্ষে রাজিবুল ইসলাম। ওই মামলায় হারুন মেম্বারকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেল হাজতে পাঠায় সাটুরিয়া থানা পুলিশ।  ইউপি সদস্যকে গ্রেফতারের ঘটনায়  ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকাবাসি। এঘটনায় ক্ষুব্ধ হয় দুপুরে  এই প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা