ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ইউএস ওপেনের সেমিতে শিয়াওতেক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৪:৪৭

প্রথম সেটে অনায়াস জয়, এরপর প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়েন ইগা শিয়াওতেক। তবে শেষ পর্যন্ত সরাসরি সেটেই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন পোলিশ তারকা ইগা।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নারী এককের কোয়ার্টার-ফাইনালে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে জিতেছেন।

এ পর্যন্ত দুটি ফরাসি ওপেন জয়ী শিয়াওতেক দ্বিতীয়টি জিতেছেন গত জুনে। বছরে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে এগিয়ে চলা তারকা সেমি-ফাইনালে লড়বেন আরিনা সাবালেঙ্কার বিপক্ষে।

এখানে গতবারের সেমি-ফাইনালিস্ট বেলারুশের এই খেলোয়াড় প্রথম মেজর জয়ের মিশনে। এর আগে কখনোই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠতে পারেননি সাবালেঙ্কা। শিয়াওতেক ছাড়া সেমি-ফাইনালে ওঠার চার জনের কারোরই গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিজ্ঞতা নেই। শেষ চারের আরেক ম্যাচে লড়বেন তিউনিশিয়ার ওন্স জাবের ও কাহোলিন গার্সিয়া।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে